বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৬

সড়ক দুর্ঘটনায় নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে মহাসড়কে নৈশ্যকোচের ধাক্কায় প্রাণ হারায় হানিফ (৫০) নামের এক দিনমজুর।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ (৫০) ওই এলাকায় মৃত আমির উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে সাদ্দাম হোসেন জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিল বাবা। সন্ধ্যায় বাড়ির অদূরে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত নৈশ্যকোচ বাবাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তি হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, সুব্রত কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।