ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাহেদ আহমদ (৩৮) নামে সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) পৌর শহরের একটি কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাহেদ উপজেলার পৌর এলাকার রণকেলী নয়া গ্রামের চেরাগ আলীর ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।