বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৪

পাঁচজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুমিল্লার দাউদকান্দিতে এক নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি-চাঁদপুর সড়কের মহানন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি থানার ওসি জনাব, মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুমিল্লার দাউদকান্দি-চাঁদপুর সড়কের মহানন্দা নামক স্থানে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।