বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৪

মানব পাচারকারীর চক্রের সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ৪ ফেব্রুয়ারি ঢাকা হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোড থেকে দুই নারী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে তদন্তে নামেন ডিবি পুলিশ।
সীমান্ত দিয়ে প্রতিদিনই পাচার হচ্ছে শত শত নারী ও শিশু।
গোয়েন্দা অনুসন্ধান ও সোর্সের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সদস্য কবিরুল হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছেন ডিবি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান জনাব, মোহাম্মদ হারুন-অর রশীদ।
ডিবি রমনা বিভাগের ডিসি জনাব, হুমায়ুন কবীরের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, ফজলে এলাহীর নেতৃত্বে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম এই অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে ডিবি প্রধান জনাব, হারুন অর রশিদ জানান, বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এলাকা সাতক্ষীরার শুনাই নদীর তীর থেকে মানব পাচারকারী চক্রের সদস্য কবিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভুক্তভোগী সিমা আক্তার (২৭) ও তার ছেলে (২) নবাব শেখকে উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি প্রধান আরও জানান, অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।