বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৪

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক মামলায় ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ দিন পলাতক এক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।
বৃহস্পতিবার আসামিকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, ভাঙ্গা ফ্লাইওভার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম মো: শওকত আলী (২৮)। তিনি বেনাপোলের কাগমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার জনাব, কে এম শাইখ আকতার জানান, শওকত আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। আদালত থেকে জামিনে বেরিয়ে এসে তিনি পলাতক ছিলেন। এরপর তার অনুপস্থিতিতে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।