বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৪

ব্যবসায়ীদের জরিমানা পণ্য মজুতের কারনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাল ও সয়াবিন তেলসহ মজুত করা বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য জব্দ করেছেন র‌্যাব, আর এ ঘটনা ঢাকা রাজধানীর ডেমরার বিভিন্ন এলাকায়। এ সময় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করেন র‌্যাব।
র‍্যাব-৩ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জনাব, আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য অসাধু ব্যবসায়ীরা চাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত করেছিলেন।
এই অপরাধে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
র‍্যাব জানায়, রাতে র‍্যাব-৩–এর বিভিন্ন দল ডেমরার সারুলিয়া বাজার, ট্যাংরা, সিরাজউদ্দিন রোড, ডগাইর বাঁশের পুল পাড়া ও সাধুর মাঠ এলাকায় অভিযান চালায় এবং এই অভিযান অব্যাহত থাকবে।