বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৫

ফুটপাত দখল মুক্ত ও উচ্ছেদ অভিযান বরিশাল নগরীতে।

ডেইলি ক্রাইম বার্তা : ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বৃহস্পতিবার ( ৮ফেব্রুয়ারি ) বরিশাল নগরীতে এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র জনাব, আবুল খায়ের আব্দুল্লাহ ও পুলিশ কমিশনার জনাব, জিহাদুল কবির এর নির্দেশনা বাস্তবায়ন করতে নগরীর ফুটপাত দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান চালিয়েছেন বিএমপি ট্রাফিক পুলিশ।এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি জনাবা, রুনা লায়লা বলেন, ইতিপূর্বে আপনারা দেখেছেন বরিশাল নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমান হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারনে যানজট লেগেই থাকতো। নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারী বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র মহোদয় ও পুলিশ কমিশনারের নির্দেশনা বাস্তবায়নে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এর মাধ্যমে ইনশাআল্লাহ্ আমরা সদর রোড এলাকাকে হকারমুক্ত করেই ছাড়বো।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বিএমপি ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার জনাব, মোঃ আব্দুল লতিফ, টি আই বিদ্যুৎ চন্দ্র দে, টি আই আঃ রহিম, সার্জেন্ট বাশার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”