বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৮

লুণ্ঠিত মালামালসহ ডাকাত গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির ঘটনার ৭ দিনের মাথায় লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধারসহ চার ডাকাতকে করেছেন গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ, আর এ ঘটনা গাজীপুর মহানগরীর পূবাইলে নির্মাণাধীন উন্মুক্ত একটি বাড়িতে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, মো. ফারুক, সাগর আলী, রাসেল হাওলাদার ও মো. লোকমান।
রবিবার গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করে জিএমপি পূবাইল থানা পুলিশ। পরে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।
এ বিষয়ে জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ জনাব, মো. কামরুজ্জামান বলেন, ঘটনার পর থেকে পূবাইল থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির ও উত্তম কুমার সূত্রধর তাদের সহযোগীদের নিয়ে ৭ দিন ব্যাপী বিভিন্ন জেলায় অভিযান চলিয়ে উল্লেখি ডাকাতদের গ্রেফতার করেন।
তিনি আরো বলেন-লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার করা হয়েছে।