ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কিশোরীকে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে মামলা হয়েছে, আর এ ঘটনা নরসিংদীতে। মামলায় ছয় যুবককে গ্রেফতার করেছেন পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: ফরিদ উদ্দিন।
গ্রেফতাররা হলেন, আপেল ভূঁইয়া (৩৭), ডালিম মিয়া (২০), জাকির মির্জা (৩৫), ফয়সাল (১৯), মনির হোসেন (২৭) ও তুহিন (৩২)।
ভুক্তভোগীর বরাতে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মোহাম্মদপুর গ্রামের ওই কিশোরী (১৩) নরসিংদীর মাধবদী থানার গরুহাটা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করতেন। বাসে আসা-যাওয়ার পথে গাড়ির হেলপার ডালিম মিয়ার সাথে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। কথিত প্রেমিক ডালিম বিয়ে করার কথা বলে তাকে ডেকে আনেন শিবপুরের মুনসেফেরচর এলাকার একটি ভাড়া বাসায়। পরে সেখানে গণধর্ষণ করেন কথিত প্রেমিক ও তার বন্ধুরা। কথিত প্রেমিক ডালিম বিবাহিত বলেও জানতে পারেন ওই কিশোরী। গণধর্ষণের ঘটনায় নয়জনকে আসামি করে শিবপুর মডেল থানায় মামলা করেন নির্যাতিত ঐ কিশোরী।