শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:১৬

আবহাওয়ার পূর্বাভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাড় কাঁপানো শীত চলছে দেশজুড়ে। ঢাকা রাজধানীসহ সারা দেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপর্যয়ের শিকার উত্তরের জেলাগুলোর বাসিন্দারা। আজ মঙ্গলবার ঢাকা ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
আজ ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার স্টেশনের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস হলেও স্থানগুলোর তাপমাত্রা ১০ এর নিচে। তাই এখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চার বিভাগ ছাড়াও মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশাল জেলাতেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদরা বলেছেন, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়ে শীতের তীব্রতা কমতে পারে। সেই সঙ্গে আগামী বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।