ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তানিয়া আক্তার (৩৫) নামে ঢাকা রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ। রোববার (২১ জানুয়ারি) বিকালে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার ওসি জনাব, নুর মোহাম্মাদ।
তিনি বলেন, নিহত তানিয়া বাসাটিতে সাবলেট ভাড়ায় থাকতেন। মরদেহে ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।