বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪১

বহুতল ভবনে অগ্নিকাণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছে ঢাকা রাজধানীর তোপখানা রোডে। রবিবার সকাল ৭টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিদ্দিকবাজার থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বহুতল ভবনের ১৫ তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ৭টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থালে গিয়ে ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ধোঁয়ায় আটকে পড়া এক নারীসহ তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।