ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, আর এ ঘটনা চাঁদপুরের ফরিদগঞ্জে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ ৯০ হাজার টাকা এবং ৭টি মুঠোফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব, পঙ্কজ কুমার দে।
এ সময় তিনি বলেন, পুলিশ পরিচয় দেওয়া ডাকাতরা দুর্ষর্ধ প্রকৃতির। তারা যেখানে ডাকাতি করবে আগে সেখানে গিয়ে তদারকি করে। পরে বুড়ো মানুষ বাড়িতে পেলে পুলিশ পরিচয় দিয়ে বসতঘরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটায়।
এমনই চক্রের সদস্য রিপন, শাকিল ও তাহের নামে এই তিন ডাকাতকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রুবেল ফরাজী। পুলিশ জানায়, এই তিন ডাকাতের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তাদের বিরুদ্ধে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।