বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪১

বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ বাড়ির বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামের মো. মেনাজ খালাসীর ছেলে আরিফ খালাসী (৩৫) শুক্রবার বিকেলে নিজ বাড়ির একটি ঘরের বিদ্যুতের সংযোগ মেরামত করছিল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ জনাব, সুব্রত গোলদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।