শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩০

এক যুবককে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা গাজীপুরের কালিয়াকৈরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পূর্বপাশে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চন্দ্রা তিনমাথার ফ্লাইওভারের পূর্বপাশে একদল দুর্বৃত্ত অজ্ঞাতনামা এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, কে বা কারা অজ্ঞাতনামা ওই যুবককে কুপিয়ে আহত করে।
পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পরিচয় মেলেনি। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।