শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৮

গাঁজাসহ যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশালের রহমতপুর এলাকায় বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করেছেন। বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১১টায় তাকে আটক করেন মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার একটি দল রহমতপুর সেতুর উত্তর পাশের ঢালে একটি ভ্যারাইটিজ স্টোরের দোকানের সামনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদারকে আটক করেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।