শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

দুইজন আটক জাল নোটসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাল টাকাসহ সাতক্ষীরার শ্যামনগরে মনসুর ও মিজান নামে প্রতারক চক্রের দুই সদস্য আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীফলকাটি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।
আটকরা হলেন, শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের ইমাম আলী গাজীর ছেলে মনসুর আলী গাজী ও কালিগঞ্জ বাজার গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মিজানুর রহমান। তারা সম্পর্কে জামাই-শ্বশুর।
এ বিষয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) পিংকু মণ্ডল বলেন, চার হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।