ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গহীন পাহাড় থেকে কক্সবাজারের টেকনাফে মো. রফিক প্রকাশ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার বিকেলে হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহীন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক মো. রফিক প্রকাশ টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভী পাড়া এলাকার বার্মায়া ইউছুপের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মুহাম্মদ ওসমান গনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহীন পাহাড়ে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এমন খবরে থানা পুলিশের একটি দল ও স্থানীয়রা গহীন পাহাড় থেকে রফিক নামে এক ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন এবং রফিকের স্ত্রী মরদেহ সনাক্ত করেন।
ওসি আরও বলেন, নিহত রফিক ডাকাত দলের সক্রিয় সদস্য। খুন, ডাকাতি, অপহরণসহ একাধিক অপকর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্স্থা নেওয়া হবে।