মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৯

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজশাহীতে তিন তরুণকে গ্রেপ্তার করেছেন মতিহার থানার পুলিশ। আসামিদের আদালতে সোপর্দ করা হলে তিন তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পরে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়। ধর্ষণের শিকার তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, রাজশাহী মহানগরের মতিহার থানার বুধপাড়া মহল্লার আবু হুরায়রা রোহান (১৯), মনোয়ার হোসেন মুন্না (২৭) ও জুনায়েদ ইসলাম জুনায়েদ (২০)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোবারক পারভেজ জানান, তরুণীকে অপহরণের পর তিন বন্ধু মিলে তাকে ধর্ষণ করেন। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান মামলাটি তদন্ত করছেন। দ্রুত আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।
ওসি আরও জানান, ভুক্তভোগী সুস্থ হয়ে উঠলে তার জবানবন্দী অনুযায়ী এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকে গ্রেপ্তার করা হবে।