শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

ঝুলন্ত লাশ উদ্ধার এক কিশোরীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হোসনে আরা নামে ১২ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ, আর এ ঘটনা ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায়।
পুলিশ খবর পেয়ে সোমবার (১৫ জানুয়ারি) ঘটনাস্থলে গিয়ে নিহতের গলায় দাগ দেখতে পেয়ে সন্দেহ হলে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিহতের মামা সরোয়ার বলেন, হোসনে আরার ভাই ঘরের ভেতর গিয়ে দেখে তার বোন গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শাহাবুদ্দিন কবীর বলেন, আমাদের কাছে মৃত্যুটি রহস্যজনক মনে হয়েছে। তাই ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা। এই বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।