শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৭

এক জনের যাবজ্জীবন হত্যা মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আলামিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক জনাব, মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলার অন্য আসামি ও আলামিনের প্রথম স্ত্রী জানেরা খাতুনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।