বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫২

শীতের তীব্রতা বেড়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোববারের তুলনায় গতকাল সোমবার এক দিনের ব্যবধানে ঢাকা রাজধানীর দিনের তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বরিশাল বিভাগে এক দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শুরু হয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে—সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর মতো দেশের মধ্যাঞ্চলেও উষ্ণতা কিছুটা বেড়েছে। এতে দিনে শীতের কষ্ট কিছুটা কমলেও সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দেওয়া হিমেল হাওয়ার দাপট ফিরে এসেছে।
দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে অবশ্য পাঁচ দিন ধরে দিনভর ঘন কুয়াশা ও তীব্র শীতের অনুভূতি থাকছে। গতকালও রংপুর ও রাজশাহী বিভাগের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা ছিল। কুয়াশা বেশি থাকায় সৈয়দপুর, রাজশাহী ও সিলেট বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় সমস্যা হয়েছে। ফেরি চলাচলেও বিঘ্ন ঘটেছে। আর হাসপাতালগুলোতে বেড়ে গেছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড়। বিশেষ করে শিশুদের কষ্ট ছিল বেশি।
আবহাওয়াবিদেরা বলছেন, মূলত কুয়াশার কারণে দেশে তীব্র শীতের এলাকা বাড়ছে।