শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৬

পিটিয়ে হত্যা যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাহিদুজ্জামান পলাশ ওজি নামের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মাথায় ভারি কোন জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। ৮নং ওয়ার্ড নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসে পলাশ।
এরইমধ্যে পুনরায় ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছে সে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ভারি কোন জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।