ডেইলি ক্রাইম বার্তা : মায়ের কোলে ঘুমন্ত আড়াই বছর বয়সী শিশু জুনাইদ মিয়াকে পিটিয়ে হত্যার মামলায় নেত্রকোনার কলমাকান্দায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. হানিফ মিয়া (২৭) ও একই গ্রামের মো. ফারুক মিয়া (২২)। এর আগে, গত ৩১ ডিসেম্বর হত্যার ঘটনা ঘটে। ওই দিনই মামলার প্রধান আসামি হাতেম আলীকে গ্রেফতার করেন পুলিশ এবং এখনো তিনি কারাগারে রয়েছেন। ময়মনসিংহ র্যাব-১৪ এর অপারেশনস অফিসার উপপরিচালক জনাব, মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”