বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৪

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নেত্রকোনার আটপাড়ায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আটপাড়ার অভয়পাশা গ্রামে কৃষি জমিতে এ চারা রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব, লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকুর আহমদ, ওমর ফারুক তুহিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ খান প্রমুখ।