শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫০

শিশু মেলা ২০২৪ উদযাপিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিশুদেরকে মানসিকভাবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রস্তুত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন উন্নত বাংলাদেশ গড়তে নেত্রকোনার আটপাড়ায় “আটপাড়া শিশু মেলা” গড়ে উঠেছে।
আটপাড়া শিশু মেলা এর আয়োজনে শিশু সমাবেশের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে উদযাপিত হয়েছে।
মুক্তিযুদ্ধের গল্প বলা, ঐতিহাসিক ম্যুরালগুলো দেখে দেখে ইতিহাস পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিশু ও অভিভাবকরা আলোচনা করেন। চিত্রাংকনে শিশুরা অংশগ্রহণ করে।