বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫২

ওয়াকওয়ে ও সাইকেলিং নির্মান কাজ উদ্ধোধন ব‌রিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : সোয়া চার কো‌টি টাকা ব‌্যয়ে ব‌রিশাল নগরীর সাগরদী খা‌লের দুই পাড়ে ওয়াকওয়ে ও সাই‌কেল ওয়ে নির্মাণ কাজ শুরু ক‌রে‌ছে ব‌রিশাল সি‌টি কর্পোরেশন। বুধবার (১০ জানুয়ারি) মেয়র জনাব, আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াব‌াত এই কা‌জের উদ্বোধন ক‌রেন। এসময় বরিশাল সিটি কর্পোরেশন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন রয়েল, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার, ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ, ৩নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনুর বেগম, ৪নম্বর সংরক্ষিত আসনের আয়শা তৌহিদ লুনা, ৫নম্বর সংরক্ষিত আসনের ইসরাত জাহান লাভলী, ৮নম্বর সংরক্ষিত আসনের রেশমী বেগমসহ প্রকৌশলী ও কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”