শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫০

এক প্রবাসীকে অপহরণ এবং উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহরণের পর নোয়াখালীর চাটখিলে এক প্রবাসীকে উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের খালপাড় এলাকা থেকে মো. রাজু নামের এই প্রবাসীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রসহ দুজনকে আটক করেছেন পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
চাটখিল থানার ওসি জনাব, মুহাম্মদ ইমদাদুল হক ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবক ও অভিযুক্ত দুই আসামিকে থানায় নিয়ে আসে। এই দুজনসহ আরও জড়িতদের বিরুদ্ধে অস্ত্র ও পৃথক আরেকটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।