ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক দুই স্থানে মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহাদী সদর উপজেলার মার্দা গ্রামের জসিম সরদারের ছেলে। আর নিহত আলিফ উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের হাফিজুল সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জনা গেছে, বিকেলে মো: মাহাদী খালা বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। খালা বাড়ি বেড়াতে আসে সে। পরে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পা পিছলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
অপর দিকে একই দিনে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের আলিফ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলিফ বিকেলে খেলতে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি রাস্তায় খেলতে যায়। এ সময় পা পিছলে রাস্তার পাশে একটি ডোবায় পরে এ মৃত্যু ঘটে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এস এম শফিকুল ইসলাম বলেন, পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।