শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫০

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নওগাঁর মান্দায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাতবাড়িয়ার এলাকার শ্রীরামপুর মোড়ে এ ঘটনা ঘটেছে। তবে হতাহতদের সঠিক পরিচয় জানা সম্ভব হয়নি।
মান্দা থানার ওসি জনাব, মোজাম্মেল হক জানান, মান্দা থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাতবাড়িয়ার এলাকার শ্রীরামপুর মোড়ে রাত ৯টার দিকে পৌঁছায়। বিপরীত থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।