শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫০

ঢাকা-কক্সবাজার রুটে পর্যটক এক্সপ্রেস চলবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্ধারিত দ্বিতীয় ট্রেন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘পর্যটক এক্সপ্রেস’ আজ বুধবার (১০ জানুয়ারি) থেকে চলাচল শুরু করবে। নতুন এই আন্তনগর ট্রেনটির শুরু হয়েছে আগাম টিকিট বিক্রি। বুধবার- ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারির টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ও টিকিট কাউন্টারে। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।
তিনি বলেন, কক্সবাজার রুটের নতুন আন্তনগর ট্রেন পর্যটক এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়েছে। এটি অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের ক্ষেত্রে ১০ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি করে, সেই হিসাবে সময় অতিবাহিত হওয়ায় আজ ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারির আগাম টিকিট বিক্রি করা হবে।