মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৮

হাইকোর্টের রুল হজ্জ প্যাকেজের খরচ কমাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হজ্জ প্যাকেজের খরচ (সরকার ঘোষিত) কেন কম নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল হাইকোর্টের বিচারপতি জনাব, মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জনাব, মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. আশরাফ-উজ জামান।
তিনি বলেন, হজ্জের সময় সব বিমানকে যাত্রী পরিবহন করার সুযোগ দেয়া প্রয়োজন বলে পর্যবেক্ষণ দেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফ-উজ জামান, এডভোকেট পারভেজ হোসেন।