বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৮

একটি মার্কেটে ভয়াবহ আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজশাহীর আরডিএ মার্কেটে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ পরিচালক ওয়াহেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৮টা থেকে তাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, মার্কেটে ঢোকার পথে দোতলায় একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।