শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৬

একজনকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. ফুয়াদ কাজী (৩৭) নামের ঝালকাঠির নলছিটিতে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে মসজিদবাড়ি এলাকা থেকে ফুয়াদ কাজীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ।
ফুয়াদ কাজীর বাবার নাম মকবুল হোসেন কাজী। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মুরাদ আলী বলেন, স্থানীয় মানুষের মাধ্যমে খবর পেয়ে চৌদ্দবুড়িয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত রয়েছে, তা দ্রুত খুঁজে বের করা হবে। ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন এটি কোন নির্বাচনী সহিংসতা নয়, এটি হয়তো পূর্বশত্রুতার জের।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।