বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে বেড়েছে তাপমাত্রা এবং টানা পাঁচদিন পর কেটেছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা বাড়লেও উত্তরের সীমান্তবর্তী উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। হিমেল হাওয়ার পরশে শীতের প্রকট অনুভূত হচ্ছে।আজ সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, রবিবার (৭ জানুয়ারি) ৮ দশমিক ১ ডিগ্রি, শনিবার (৬ জানুয়ারি) ৯ দশমিক ৭, শুক্রবার (৫ জানুয়ারি) ৮ দশমিক ৪, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ৮ দশমিক ৫, বুধবার (৩ জানুয়ারি) ৭ দশমিক ৪, মঙ্গলবার (২ জানুয়ারি) ১০ দশমিক ৭ ও সোমবার (১ জানুয়ারি) ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।