শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০২

সহিংসতার চেষ্টা করলে কেউ সফল হবে না : র‌্যাব মহাপরিচালক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা রাজধানীতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি এবং নির্বাচন পরবর্তী কেউ সহিংসতার চেষ্টা করলেও সফল হবে না বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক জনাব, এম খুরশীদ হোসেন।
রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এসময় র‌্যাব মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত ঢাকা রাজধানীতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন সেই নিশ্চয়তা আছে।
তিনি আরও বলেন, অনেক আতঙ্ক থাকলেও শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। নির্বাচন পরবর্তী সহিংসতার চেষ্টা করলেও কেউ সফল হবে না।