শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৮

ভোট দিতে এলেন বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বয়সের ভারে নুয়ে পড়েছেন ছবুরা খাতুন এবং ছবুরা খাতুনের বয়স ৮৫ বছর। তবে নাতি মো. আসিফকে বার বার বলছিলেন তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভালো করে চলাফেরা করতে পারেন না তিনি। তাই নাতির কোলে ভর করে এসেছেন ভোটকেন্দ্রে। ভোট দিতে পেরে তিনি আনন্দিত। আর এ ঘটনা চট্টগ্রাম এর বোয়ালখালীর।
ছবুরা খাতুন বোয়ালখালী উপজেলার পূর্ব খিতাবচর হাসনা পাড়া গ্রামের মৃত অলী আহমদের মেয়ে। তিনি খিতাবচর রসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান।
তাঁর সম্মানে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো সবাই আগে তাঁকে ভোট দেওয়ার সুযোগ করে দেন।
ছবুরা খাতুন বলেন, আমি ভোট দিতে পেরে আনন্দিত। ভোটকেন্দ্র দেখার খুব ইচ্ছে ছিল আমার। সে ইচ্ছে পূরণ হয়েছে।
ছবুরা খাতুনের নাতি মো. আসিফ বলেন, সকাল থেকে দাদি ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। অথচ তিনি ভালো করে হাঁটতেও পারেন না। তিনি কেন্দ্রে ভোট দেয়ার ইচ্ছে পোষণও করেন। তাই দাদির ইচ্ছে পূরণ করতে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি।
খিতাপচর রশিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজেন্দ্র লাল দে বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ১৪২৫।
এরমধ্যে পুরুষ ৭৪৫ এবং নারী ৬৮০।