ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুল্ক ফাঁকি দিয়ে নেত্রকোনায় ভারত থেকে চোরাই পথে আনা ১১ হাজার ২৫০ কেজি (২৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করেছেন পুলিশ। এ সময় চোরাকারবারের সঙ্গে জড়িত তিনজনকে আটক এবং চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে পৌর শহরের সাব-রেজিস্টার অফিস সংলগ্ন এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছেন, জামালপুর জেলার সদর উপজেলার বাদেচান্দি গ্রামের মো. আ. ছাত্তারের ছেলে মো. সোহাগ আলী (২১), ময়মনসিংহের গলগন্ডা গ্রামের আবু সাইদের ছেলে মো. হৃদয় (২৭), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনিরামবাড়ি গ্রামের স্বপন মিয়ার ছেলে সুমন মিয়া (২১)।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি জনাব, উত্তম চন্দ্র দেব জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনিগুলো আনা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।