শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৮

জরিমানা আচরণবিধি লঙ্ঘন করায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনা -১ আসনে তালতলী উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বড়বগী সদর ইউনিয়নের বটতলা বাসস্ট্যান্ড এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শো ডাউনে নির্বাচনী প্রচারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী সহকারী কমিশনার (ভূমি) জনাব, অমিত দত্ত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, অমিত দত্ত বলেন, লোকজন নিয়ে মোটরসাইকেল শো ডাউন করছিলেন স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী। এটি বিধিসম্মত নয়। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আচরণ বিধি লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়েছে।