শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৯

বৈঠক করবে ইসি কূটনীতিকদের সাথে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন নির্বাচন কমিশন (ইসি)।
বিকাল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হলরুমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) জনাব, মো: শরিফুল আলম বুধবার বাসস’কে জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।
সূত্র : বাসস।