শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৯

দুদক প্রার্থীদের হলফনামার সম্পদের অনুসন্ধান করবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রার্থীদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় উল্লেখিত সম্পদের তথ্য অনুসন্ধান করবেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচনের পর এ প্রক্রিয়া শুরু করবে-মর্মে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
গতকাল সোমবার ‘এমজিআই-র‌্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে এমন ইঙ্গিত দেন দুদক চেয়ারম্যান জনাব, মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। অনুষ্ঠানে তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি আছে। নির্বাচনটা শেষ হোক। এরপর প্রার্থীদের সম্পদের হিসাবের সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ রয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এমন জবাব দেন।
অনুষ্ঠানে দুর্নীতি দমনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে সংবাদকর্মীদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিক ও দুদক একে অপরের পরিপূরক। আমরা চাই আপনারা দুর্নীতি নিয়ে ভালো ভালো রিপোর্ট করবেন।