বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

কুয়াশার সঙ্গে বাড়ছে তাপমাত্রা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে মৌলভীবাজারের গোটা জনপদ। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ার কারণে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাচ্ছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে ছিন্নমূল, বস্তিবাসী ও দিনমজুররা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে অসহায় মানুষগুলো। গত কয়েকদিন ধরে মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলে তাপমাত্রা ওঠানামা করছে। বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে তা সকাল পর্যন্ত থাকছে।
ধীরে ধীরে এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।
শীতের কারণে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। শীত মোকাবিলায় জেলা-উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. আনিছুর রহমান জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।