শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৭

জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার(৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পাবলিক হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা জনাব, মো.শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জনাব, শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার জনাব, মোঃ ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)এটি,এম,আরিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল,মদন থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”