শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৬

হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাবেক সেনা সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান শামীম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকার শুড়া গ্রামের কুখ্যাত সন্ত্রাসী আবু সাইদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন র‌্যাব। গতকাল হরিণাকুণ্ডু শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু সাইদ পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে। গতকাল বিকালে ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
র‍্যাবের অভিযানকালে আবু সাইদ দু’টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানান, আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এ ছাড়া সে সাবেক সেনা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান শামীম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। শামীম হত্যার পর এতদিন মামলাটি মোটিভ ও ক্লুলেস অবস্থায় ছিল বলে র‌্যাব জানায়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।