বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫২

আসছে শৈত্যপ্রবাহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগামী দু’এক দিনের মধ্যেই তাপমাত্রার পারদ নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ক্রমেই বিভিন্ন জায়গায় জেঁকে বসতে পারে শীত।
এবারের শীতে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে একদফা মৃদু শৈত্যপ্রবাহ ছাড়া এখনো পুরোপুরি কনকনে ঠাণ্ডা অনুভূত হয়নি। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ থাকলেও রাজধানীসহ দেশের বড় অংশে এখনো হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি।
তবে শীতের তীব্রতা না থাকলেও গ্রামে এখন সকাল-সন্ধ্যা কুয়াশার দেখা মিলছে। এই কুয়াশা আজ থেকে বাড়তে থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে ঘনকুয়াশার দেখা মিলতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ শনি ও আগামীকাল রবিবার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরো কমতে পারে। আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।