শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮

নির্ভয়ে সাংবাদিকরা নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন : র‌্যাব।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অতিরিক্ত ডিআইজি জনাব, মহিবুল ইসলাম খান পিপিএম র‌্যাব-১৪ এর অধিনায়ক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচনের নীতিমালা স্মরণ করে দিয়ে তিনি বলেন, ভোট গ্রহণের কক্ষে প্রবেশ করতে পারবেন।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে র‌্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকরা চাইলে ভিডিও ধারণ করতে পারবেন।
তবে লাইভ করতে পারবেন না। সেই সঙ্গে কক্ষে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না। এ ছাড়া ভোট প্রদানের বুথে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকদের নির্বাচনি নীতিমালা মেনে চলতে হবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মেজর জনাব, আবরাব ফয়সাল সাদী, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) জনাব, মমিনুল ইসলাম, রৌমারী থানার ওসি (তদন্ত) মোশাহেদ খান, উপ-সহকারী পরিচালক মিজানুর রহমানসহ জেলা এবং উপজেলার গণমাধ্যম কর্মীরা।