শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৫

ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছোট ভাইয়ের রডের আঘাতে লক্ষ্মীপুরে জাহাঙ্গীর আলম(৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাহফুজুর রহমান (২০) পলাতক রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। অভিযুক্ত মাহফুজ তার ছোট ভাই।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার রাত ৯ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, পারিবারিক বিরোধে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের রডের আঘাতে জাহাঙ্গীর মারা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।