শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮

জাল টাকাসহ যুবক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মো. লাভলু মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ।
লাভলু মিয়া নাটোর সদর উপজেলার উত্তর পাটুয়াপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাভলুর বিরুদ্ধে ঢাকা, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, জাল টাকা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।