বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৮

শিকারে গিয়ে যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বক পাখি শিকার করতে গিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলায় চৌরঙ্গী বাজারে পুকুরের পানিতে ডুবে আবুল কালাম আজাদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার বাড়ির অদুরে ময়দান নামক পুকুরের কচুরিপানায় ফাঁদ পেতে বক শিকার করতে নিখোঁজ হন তিনি। এর ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবরিদল তার লাশ উদ্ধার করেন।
মৃত আবুল কালাম আজাদ ঠাকুরগাঁও সদর উপজেলায় ভেলাজান গ্রামের মুরাদ আলীর ছেলে।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, পুকুরের পানিতে ভরপুর ভাসমান কচুরিপানার ওপর ফাঁদ পেতে বক শিকারে যায়। একপযার্য়ে সে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়।
বিকেলে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ আবুল কালাম আজাদকে উদ্ধারের জন্য পুকুরে নামে। ভরপুর ভাসমান কচুরিপানা অপসারণ করে ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবরিদল রাত ৮টায় তার লাশ উদ্ধার করেন।