শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮

নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বকেয়া বেতন চাওয়ায় ঢাকা রাজধানীর আফতাবনগরে মোশারফ হোসেন নামে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে। সোমবার ইস্টার্ন হাউজিং এর একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ওই নিরাপত্তাকর্মীকে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর মাথায় ১০টি সেলাই দেওয়া লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে এবং তারা তদন্ত করবে।
বাড্ডা থানার ওসি জনাব, মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ দিতে থানায় আসেনি। ভুক্তভোগী থানায় এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।